যেকোনো তারিখে সঠিক বয়স
চাকরির আবেদন, ভর্তি পরীক্ষা, পাসপোর্ট বা বিভিন্ন ফর্মে প্রায়ই জানতে হয় নির্দিষ্ট একটা তারিখে আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন। হাতে হিসাব করলে মাসের দিন আর লিপ ইয়ার নিয়ে ভুল হয়। এই ক্যালকুলেটর ক্যালেন্ডার ধরে নির্ভুল হিসাব দেয়।
চাকরির সার্কুলারের বয়স হিসাব
সরকারি-বেসরকারি অনেক চাকরির সার্কুলারে লেখা থাকে, যেমন "নির্দিষ্ট তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর"। কীভাবে দেখবেন:
- জন্মতারিখ দিন (সার্টিফিকেট অনুযায়ী)।
- কোন তারিখে ঘরে সার্কুলারে যে তারিখ ধরে বয়স গোনা হবে সেটা দিন।
- সর্বোচ্চ বয়সসীমা ঘরে সংখ্যাটা লিখুন। আপনি সীমার মধ্যে আছেন কিনা সাথে সাথে দেখাবে।
বয়সসীমার নিয়ম চাকরিভেদে আলাদা হয়। কোটা বা বিশেষ ছাড়ের ক্ষেত্রে বয়সসীমা বেশি হতে পারে, তাই চূড়ান্ত নিয়ম সবসময় সার্কুলারে মিলিয়ে নিন।
আর যা জানাবে
- মোট মাস, মোট সপ্তাহ আর মোট দিন
- পরের জন্মদিন কত দিন পর
হিসাব কীভাবে হয়
বছর আর মাস ক্যালেন্ডার অনুযায়ী গোনা হয়। দিনের ঘাটতি হলে আগের মাসের আসল দিনসংখ্যা (২৮, ২৯, ৩০ বা ৩১) ধরে হিসাব করা হয়, যেভাবে অফিসিয়াল বয়স হিসাব হয়।
আরও কাজের টুল
আবেদনের দরখাস্ত লিখতে Application Letter Writer, কাগজপত্র স্ক্যান করে একটা PDF বানাতে Image to PDF, আর অনলাইন ফর্মের জন্য PDF ছোট করতে Compress PDF।